তানোরে ২ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর তানোরে ২ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ কাইয়ূম আলী মিয়া (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রবিবার দিবাগত রাত ২টার দিকে তানোর উপজেলার বুরুজঘাট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কাইয়ূম আলী মিয়া তানোর উপজেলার মিয়াবাড়ী বুরুজঘাট এলাকার মৃত রোস্তম আলী মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলার বুরুজঘাট গ্রামের কাইয়ুমের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি ৩০০ গ্রাম হেরোইন ও ১২ হাজার ৯০০ টাকাসহ মাদক ব্যবসায়ী কাইয়ূমকে আটক করা হয়। 

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী কাইয়ূমকে সোমবার দুপুরে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। কাইয়ূমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ