ইউনিভার্সেল মেডিকেল কলেজে আধুনিক অপারেশন থিয়েটার উদ্বোধন

উন্নত স্বাস্থ্যসেবা ও মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজে উদ্বোধন হলো হয়েছে নবনির্মিত আটতলা বিশিষ্ট ১২৫ শয্যার ক্লিনিক্যাল ভবন। 

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে হাসপাতালটির এ নতুন ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। এসময় ইউনিভার্সেল মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে নবনির্মিত ৮ম তলা বিশিষ্ট ১২৫ শয্যার  ক্লিনিক্যাল ভবন, সর্বাধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স (৪টি আধুনিক অপারেশন থিয়েটার, লেবার রুম, আধুনিক পোষ্ট অপারেটিভ কেয়ার ও সার্জিক্যাল আইসিইউ), আধুনিক ল্যাবরেটরি ও সুসজ্জিত ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রধান অতিথি বক্তব্যে বলেন, এই নবনির্মিত ক্লিনিক্যাল ভবন ও অপারেশন থিয়েটার কমপ্লক্স সহ আধুনিক ল্যাবরেটরি এই হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধির পাশাপাশি মডেকিলে শক্ষিার প্রভূত উন্নতি হবে বলে আমি  মনে করি।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন- অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ- অধ্যাপক ডাঃ উত্তম কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান- ব্রিগেঃ জেনাঃ (এলপিআর) অধ্যাপক ডাঃ মোঃ তানভীরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি।

ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ক্রেস্ট বিতরণ পর্ব পরিচালনা করেন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাঃ কাজী রফিকুল আলম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ইন্টার্ন চিকিৎসক ডাঃ শারমিন নাহার ইশা ও ডাঃ নুরুস সাফা মাহদি।