এই মূহুর্তের সবথেকে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা স্মার্ট কাবিননামা সমাধান নিয়ে রবিবার (১ জানুয়ারি) থেকে ই-কাবিননামা’র প্রাথমিক কার্যক্রম শুরু করলো এর উদ্যোক্তা প্রতিষ্ঠান লিডসাস লিমিটেড।
এর ফলে এখন থেকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে বর-কনের বিয়ের সকল সঠিক তথ্য-উপাত্ত ekabinnama.com এর মাধ্যমে যাচাই-বাছাই করা ও নিশ্চিত হওয়া যাবে।
ই-কাবিননামা পুরোপুরি চালু হলে এবং এর শতভাগ ব্যাবহার নিশ্চিত করা গেলে ভুয়া কাবিননামা, স্ত্রীকে না জানিয়ে একের অধিক বিবাহ করে তথ্য গোপন করা রোধ হবে, ফলে বিবাহিত নারী-পুরুষ এর নাগরিক সেবা নিশ্চিত এর পাশাপাশি নানারকম বিড়ম্বনা দূর হবে নিমিষেই।
ই-কাবিননামা'র প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার বলেন, দেশে প্রায় সবকিছুই অটোমেশন করা হচ্ছে কিন্তু এই বিষয়টাও জরুরী প্রয়োজন ছিলো। যার প্রথম পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয় ২০১৮ সালের দিকে। এরপর ধীরে ধীরে এগিয়ে নিয়ে আজ শেষ করে এর প্রাথমিক কার্যক্রম শুরু করলাম। আমি বিশ্বাস করি বর-কনের বিভিন্ন বিড়ম্বনা থেকে মুক্তি দেবে আমাদের এই সেবা, পাশাপাশি কাজী সাহেবদেরও বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি মিলবে।