শীতে কাঁপছে ফুলবাড়ী, চলছে মৃদু শৈত্য প্রবাহ

শীতে কাঁপছে দেশের উত্তরের জনপদ কুড়িগ্রামের ফুলবাড়ী। মৃদু শৈত্যপ্রবাহ ও  ঠান্ডার প্রকোপ বেড়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ।

উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, টানা কয়েক সপ্তাহ ধরে এ উপজেলায় সর্ব নিম্ন তাপমাত্রা ১১ ও ১২ ডিগ্রির মধ্যে থাকলেও সোমবার (২ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

fulbari-1

এছাড়া টানা কয়েক দিন থেকে এ অঞ্চলে গভীর রাত থেকে বৃষ্টির মতো গুড়িগুড়ি কুয়াশা পড়ছে। মানুষের পাশাপাশি পশু-পাখিরাও কাহিল হয়ে পড়েছে হাঁড়-কাঁপানো শীতে। 

অন্যদিকে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছেন শিশু ও বয়স্করা। হাঁড়-কাঁপানো ঠান্ডায় খড়-কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষজন।

fulbari-2

এদিকে, ঘনকুয়াশার কারণে বোরো বীজতলা ও আলুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশংকা করছেন কৃষকরা।