ইসলাম ও নৈতিক শিক্ষা
মিজানুর রহমান, সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
১। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর
দাও। ২´১৫=৩০
ক) ইমান শব্দের অর্থ কী?
খ) মুমিন কাকে বলে ?
গ) তাখাল্লাকু বি আখলাকিল্লাহ শব্দের
অর্থ কী ?
ঘ) ইসলাম কী?
ঙ) আসমাউল হুসনা কী ?
চ) ওয়াল্লাহু আলীমুন হালীম অর্থ কী ?
ছ) আল্লাহ সর্বদ্রষ্টা বলতে কী বোঝায় ?
জ) আল্লাহ কেন সর্বশক্তিমান ?
ঝ) নবি ুরাসুলগণের জীবনের লক্ষ্য কী ?
ঞ) আখিরাতের প্রতি ইমান বলতে কী
বোঝায় ?
ট) মান রাব্বুকা এখানে রাব্বুকা অর্থ কী ?
ঠ) ইবাদাত কাকে বলে ?
ড) আসসালাতু ইমাদুদ দ্বীন এখানে ইমাদ শব্দের অর্থ কী ?
ঢ) চরিত্রকে আরবিতে কী বলে ?
ণ) লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস অর্থ কী ?
২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ১২ টি) ১ ´১২=১২
১. আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ ও......।
২. মানুষের অধিকারকে...... বলা হয়।
৩. যারা কাজ করে, তারা তোমাদের......।
৪. চেষ্টা ও শ্রম...... চাবিকাঠি।
৫. .....আল্লাহ তায়ালার একটি বিশেষ গুণ।
৬. ...... ইমানের অঙ্গ।
৭. হযরত আব্দুল কাদির জিলানী (র) ......জন্য বাগদাদে গমন করেন।
৮. সন্তান জন্মের...... দিনে আকিকা করতে হয়।
৯. মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করে......।
১০) কুরবানি করতে হয় জিলহজ মাসের ১০ থেকে..... তারিখের মধ্যে।
১১) হজের প্রথম কাজ হলো......।
১২) পৃথিবীর প্রাচীনতম ইবাদাত খানা......।
১৩) মুসলিম চরিত্রে থাকবে...... ভয়।
১৪) জান্নাত হলো...... সুখের স্থান।
৩। বাম পাশের সাথে ডান পাশের মিল করো। ২´৫=১০
বাম ডান
১. তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, যার চরিত্র
২. যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি
৩. আমাদের জন্মভূমির নাম
৪. যে ক্ষমা করল তার জন্য আল্লাহর কাছে
৫.আমরা সকলে ডাস্টবিনে
৬. তোমরা ভালো কাজে
ক. দয়া দেখান না
খ.পুরস্কার রয়েছে
গ.ময়লা ফেলব
ঘ.সহযোগিতা করবে
ঙ.সবচেয়ে সুন্দর
চ. বাংলাদেশ
ছ. একে অপরকে
পরের অংশ আগামীকাল