স্মরণীয় পঙিক্ত

 

থাকব না ক বদ্ধ ঘরে

দেখব এবার জগত্টাকে

কেমন করে ঘুরছে মানুষ

যুগান্তরের ঘূর্ণিপাকে।

                      সংকল্প- কাজী নজরুল ইসলাম

 

 

মহত্ যে হয় তার সাধু ব্যবহার,

উপকার বিনা নাহি জানে অপকার।

               গুণের আদার- ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

 

বাঁচলে এবার আমার কথা হিসেব করো পিছে,

তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে।

                     ষোল আনাই মিছে- সুকুমার রায়