‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতিমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বে এখন বাংলাদেশের নাম উচ্চারিত হয় অর্জনের জন্য, সাফল্যের জন্য। বিদেশের পার্লামেন্টে এখন বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বিদেশীদের কাছে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশে সাংগঠনিক সফর শেষে জেনেভা বিমানবন্দরে পৌঁছালে তিনি এ কথা বলেন। 

এ সময় শ্যামল খানকে ফুলেল স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সসীম গৌরি চরন, উপ-প্রচার সম্পাদক আইয়ান জুনায়েদ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে প্রথম ও দ্বিতীয় পর্বে তিনি অংশগ্রহণ করেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।