এএফসি কাপ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ ফুটবলে আবাহনী ও নেপালের মানাং মারসিয়াংদী ক্লাবের ফিরতি খেলা আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল বিকালে ঢাকায় এসেছে নেপালের ক্লাব। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে নামার কথা রয়েছে। এই দলটির বিপক্ষে আবাহনী তাদের প্রথম খেলায় ১-০ গোলে জিতেছিল নেপালের মাঠে।
এএফসি কাপে ই গ্রুপে আবাহনীর সঙ্গী ভারতের চেন্নাইন, ভারতের মিনারভা পাঞ্জাব এবং নেপালের মানাং মারসিয়াংদী। সবার ৪টি করে খেলা হয়ে গেছে। ৪ খেলায় চেন্নাইনের ৭, সমান খেলায় আবাহনীরও ৭ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে মিনারভা এবং ২ পয়েন্ট নিয়ে পিছিয়ে মানাং মারসিয়াংদী ক্লাব। আবাহনী আগামীকাল ম্যাচ খেলে ভারতের ভুবনেশ্বর যাবে। সখানে মিনারভা পাঞ্জাবের বিপক্ষে খেলা হবে ২৬ জুন।