জেএফএ কাপ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল গতকাল হতে শুরু হয়েছে। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে আনিকার হ্যাটট্রিকে মাগুরা জেলা ৩-১ গোলে সাতক্ষীরা জেলাকে হারিয়েছে। সাতক্ষীরার আকলিমা ১ গোল করেন। বরগুনা জেলা ১০-০ গোলে পটুয়াখালী জেলাকে হারায়। শারমিন ৪, লায়লা আক্তার ৪, তানিয়া ও ফেরদৌসী ১টি করে গোল করেন। খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে খাগড়াছড়ি জেলা ১৪-০ গোলে লক্ষ্মীপুর জেলাকে হারিয়েছে। তিন্নী ত্রিপুরা ৬, ইলি চিং ৫, মিতা ও বৈশাখী ১টি করে গোল করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।