আ‌ধিপত্য বিস্তারে দু’প‌ক্ষের সংঘ‌র্ষে নিহত ১, আহত ১০ 

মাদারীপুরে আ‌ধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে দু’প‌ক্ষের সংঘ‌র্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ সময় ক‌য়েক ডজন বোমা বি‌স্ফোরণসহ বেশ কিছু বা‌ড়িঘর ভাঙচুর চালা‌নো হয়। শ‌নিবার (৭ জানুয়ারি) দুপু‌রে সদর উপ‌জেলার পেয়ারপুর ইউ‌নিয়‌নের গাছবা‌ড়িয়া গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে‌।

মাদারীপুর সদর হাসপাতাল

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, পেয়ারপুর ইউ‌নিয়‌নের গাছবা‌ড়িয়া গ্রা‌মে বর্তমান ইউ‌পি চেয়ারম্যান লাভলু তালুকদার ও সা‌বেক চেয়ারম্যান ম‌জিবর খা‌নের সমর্থক‌দের ম‌ধ্যে আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষ হয়। এ সময় বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদা‌রের সমর্থক কামাল মাদবরকে এ‌লোপাথা‌ড়িভা‌বে কু‌পি‌য়ে আহত ক‌রে। প‌রে স্থানীয়রা আহত কামাল‌কে মাদারীপুর সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে। নিহত কামাল মাদবর (৫০) গাছবা‌ড়িয়া গ্রা‌মের স‌লেমান মাদব‌রের ছে‌লে। আর বাকি আহত‌দের বিভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

নিহত কৃষক ও ভ্যানচালক কামালের স্বজনদের আহাজারি। ছবি: ইত্তেফাক

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হো‌সেন চৌধুরী ব‌লেন, খবর পে‌য়ে থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে নিয়ন্ত্রণে আ‌নে। এই ঘটনায় নিহত কামাল মাদব‌রের প‌রিবার থে‌কে মামলা দি‌লেই আমরা মামলা গ্রহণ করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।