চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ আহত ২২

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। নানচাং কাউন্টিতে রোববার (৮ জানুয়ারি) বড়ো ধরনের এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি।

রাষ্ট্রীয় মালিকানাধীন হুবেই ডেইলি মিডিয়ার বরাতে জানা যায়, একটি ট্রাক শবযাত্রায় অংশ নেয়া লোকজনকে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশ শবযাত্রার লোকজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত চলছে।

চীনে সড়ক দুর্ঘটনা

এদিকে দুর্ঘটনার এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ ড্রাইভারদের উদ্দেশ্যে ভ্রমণ পরামর্শ জারি করে। এতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার বিষয়ে সতর্ক করে বলা হয়, ড্রাইভিং দৃশ্যমানতা খুবই কম। দৃশ্যমানতা কম থাকায় সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের ঘাটতির কারণে চীনে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।