ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৮০ লাখ মানুষ: জাতিসংঘ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শরণার্থীদের সবচেয়ে বড় ঢেউ বয়ে দিয়েছে। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

জার্মানিতে ইউএনএইচসিআর প্রতিনিধি ক্যাথারিনা লুম্প বলেন, ‘৭.৯ মিলিয়নেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং আরও ৫.৯ মিলিয়ন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

ছবি: আল-জাজিরা

তিনি আরও বলেন, ‘দেশটির মোট জনসংখ্যা ৪১ মিলিয়ন, যার মধ্যে প্রায় ১৪ মিলিয়ন মানুষ শরণার্থী। যা দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি প্রতিনিধিত্ব করে।’