‘ক্যাফে সাও পাওলো’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজধানীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হলো মাল্টি কুইজিন ক্যাফে বিস্ট্রো ‘ক্যাফে সাও পাওলো’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৬ জানুয়ারি) ক্যাফেটির ধানমণ্ডি শাখায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 

mainul islam-2.PNG

২০২২ সালের ৬ জানুয়ারি উদ্বোধন হয় ক্যাফে সাও পাওলোর। যাত্রা শুরুর পর থেকেই তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া পায় ব্রাজিলিয়ান থিমড এই ক্যাফেটি। এটি একটি মাল্টি কুইজিন ক্যাফে বিস্ট্রো। যেখানে বিভিন্ন ধরনের কফি, মকটেল, বেকারি সামগ্রী, ইন হাউজ মেড আইসক্রিম ও দেশ-বিদেশের বিভিন্ন ধরনের খাবার তৈরি হয়ে থাকে। বিশেষ করে ব্রাজিলিয়ান খাবারের জন্য ক্যাফে সাও পাওলোর সুনাম রয়েছে।  

mainul islam-3.PNG

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাফে সাও পাওলোর ব্যবস্থাপক শাহিন সরোয়ার, হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজার আশ্বিনি নায়ার, ফুড এন্ড বেভারেজ ব্যবস্থাপক মাইনউদ্দিন, সহকারী ফুড এন্ড বেভারেজ ম্যানেজার মো. মনির হোসেনসহ জনপ্রিয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্যাফে সাও পাওলো-এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।