এমভি বে ওয়ানে ‘সিপ্লাস টিভি’র ৭ বছর পূর্তি উদযাপন

বিলাসবহুল জাহাজ এমভি বেওয়ানে ও সেন্টমার্টিন দ্বীপে বার্ষিক আনন্দ ভ্রমণ ও প্রতিষ্ঠার ৭ বছর পূর্তি উদযাপন করে বন্দর নগরী চট্টগ্রামের ভাষায় প্রচারিত জনপ্রিয় ‘সি প্লাস টিভি’ পরিবার। 

প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর অপু তার সাংবাদকর্মী, সংবাদপাঠক ও অন্যান্য কলাকুশলিবসহ প্রায় ৬০ সদস্য নিয়ে গত ৫ জানুয়ারি রাতে পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে শুরু করে এ বর্ণাঢ্য আয়োজন। জাহাজের অডিটরিয়ামে কেক কাটা, র‍্যাফেল ড্র ও প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের আলোচনা অনুষ্ঠিত হয়। 

আনন্দ ভ্রমণের গন্তনব্য ছিল প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। সেখানে বারবিকিউ পার্টি, র‍্যাফেল ড্র ও বিচে ফুটবল খেলাধুলাসহ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ফিরতি পথে শনিবার বেওয়ান অডিটরিয়ামে বিগত বছরগুলোতে সিপ্লাসের অর্জনসহ বিভিন্ন আলোচনা, স্মৃতিচারণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বে ওয়ান ক্রুজে যাতায়াতকারি প্রায় ৯৫০ জন যাত্রী সেদিন সি প্লাস পরিবারের ৭ বছর পূর্তি তথা জন্মদিন উপলক্ষ্যে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।