লক্ষ্মীপুরে গরম তেলে স্বামীর শরীর ঝলসে দিল স্ত্রী!

 লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে এবার স্ত্রীর হাতে স্বামী নির্যাতনের অভিযোগ উঠেছে। পারিবারিক কলহ-বিবাদে স্বামী দিদার হোসেনের গায়ে গরম তেল ঢেলে প্রথম স্ত্রী জহুরা বেগম ঝলসে দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। সোমবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনার পর গুরুতর আহত দিদারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দিদার হোসেন সদর উপজেলার চর রুহিতা গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, স্ত্রী স্বামীকে গরম তেল ঢেলে ঝলসে দেয়ার ঘটনায় অভিযুক্ত জহুরাকে গ্রেফতার করার জন্য খুঁজছে পুলিশ।