নভোএয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে প্রতিষ্ঠান। 

বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। 

তিনি বলেন, নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে আমাদের অঙ্গীকার হবে, যাত্রীদের চাহিদার প্রাধান্য দিয়ে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।

387df297-f908-4450-84ce-8190977cee7c

উল্লেখ্য, বর্তমানে প্রতিদিন অভ্যন্তরীণ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ,যশোর ,সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। নতুন নতুন সেবা সংযোজন করতে নভোএয়ার সব সময় সচেষ্ট। সেই লক্ষ্যে যাত্রীদের বিশেষ সেবা দেওয়ার লক্ষ্যে দেশের প্রথম উড়োজাহাজ সংস্থা হিসেবে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, ইবিএল কো-ব্রান্ডেড প্রিপেইড মাস্টারকার্ড, সহজে টিকেট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং চেক ইন প্রক্রিয়া ঝামেলামুক্ত করতে ওয়েব চেক-ইন, ক্রেডিট কার্ড সেবা চালু করে। 

এছাড়া নভোএয়ার ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটরের ২০১৪, ২০১৯ এবং ২০২১ সালে বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স হিসেবে পুরস্কার লাভ করে।