মুনসেফ বাজার অবৈধ ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

 পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুনসেফ বাজারের দ্বিতীয় তলা অবৈধভাবে চুক্তিমূলে ভাড়ায় লাগানোর প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। সোমবার চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের মুনসেফ বাজার এলাকায় শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশগ্রহণ করে।

শুকর আলী মুনসেফ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির পটিয়া শাখার সভাপতি এম এ ইউছুপ। এতে বক্তব্য রাখেন— দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি খসরু, দিদারুল আলম, হাজী শহিদুজ্জামান শহিদ, আবদুল মান্নান, মুনসেফ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন প্রমুখ।