সিলেট অফিস
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলে সোমবার কার্যকরী সদস্যদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর সেকশন-১৭৪ এর সাব সেকশন-২ এর ক্লজ (এফ) প্রভাইসো পুনঃবহালের দাবিতে এ সভা হয়।
নগরীর হাউজিং এস্টেটে সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। সভা সঞ্চালনা করেন বারের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলীম পাঠান। প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খায়রুল ইসলাম চৌধুরী, মো. হাসনু চৌধুরী প্রমুখ।