ঢাকায় কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করবেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। আগামীকাল মঙ্গলবার মধ্যরাতের পর ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করতে যাচ্ছেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যাত্রাবিরতির সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। 

পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে তিনি এই যাত্রাবিরতি করছেন। যুক্তরাষ্ট্রে চীনের সাবেক রাষ্ট্রদূত কিন গ্যাং সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।