টেকনাফে ফেনসিডিলসহ নারী-পুরুষ আটক

 টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফ সড়কে বিজিবি চেকপোস্টে ৬০ বোতল ফেনসিডিলসহ পাচারকারী নারী-পুরুষকে আটক করা হয়েছে। সোমবার চেকপোস্টে দায়িত্বরত টহল কমান্ডার হাবিলদার আবু তাহের অটোরিকশা তল্লাশি করে ৬০ বোতল ফেন্সিডিলসহ উখিয়া উপজেলার বালুখালীর মো. শামসুল আলম এবং একই এলাকার মোছাম্মত্ নুর বেগমকে আটক করে। টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. ফয়সাল হাসান খান চেকপোস্টে দায়িত্বরত বিজিবির হাতে ফেন্সিডিলসহ নারী-পুরুষ আটকের সত্যতা নিশ্চিত করেন।