লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মাদক মামলার পলাতক আসামিকে করা হয়। সোমবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার চররমনী মোহন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। সম্প্রতি ৮৫ হাজার ইয়াবা জব্দে ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে র্যাব।
গ্রেপ্তার হাফিজ উল্যাহ বাহাদুর মাঝি পূর্ব চররমনী মোহন গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, ৩ জানুয়ারি ভোরে র্যাব অভিযান চালিয়ে মনির হোসেন সজিবের বাড়ি থেকে ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করে। । পরদিন পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত চার জনের বিরুদ্ধে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম মামলা করেন। উক্ত মামলার আসামি বাহাদুর মাঝি পলাতক ছিলেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার বাহাদুরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।