সাতক্ষীরায় বাসের ধাক্কায় কলেজশিক্ষক নিহত 

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফকির আহমেদ শাহ (৫৯) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা উপজেলার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের বাড়ি পাটকেলঘাটা এলাকার বাইগুনী গ্রামে হলেও বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে বসবাস করতেন।

tala teacher
নিহতের সহকর্মী প্রভাষক নাজমুল হক জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা হতে মাহেন্দ্রযোগে পাটকেলঘাটা কলেজে আসছিলেন ফকির আহমেদ শাহ। এ সময় পিছন থেকে একটি যাত্রীবাহী বাস মাহেন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে প্রথমে সাতক্ষীরা ও পরে খুলনা সিটি মেডিক্যালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।