পু‌লিশ ট্রেনিং সেন্টারে ফায়ারিং-এ নারী পু‌লিশসহ গু‌লি‌বিদ্ধ ৩ 

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবু‌নিয়ার পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টার (‌পিএস‌টিএস) এ বার্ষিক ফায়ারিং প্রশিক্ষণের সময় এক নারী পু‌লিশসহ তিনজন গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত প্রশিক্ষণের টিম লিডার সহকারী ক‌মিশনার ডি‌বি প‌শ্চিম, সিএমপি ‌মো. তা‌রেক আজিজ ও কাউখালী থানার অফিসার ইনচার্জ পার‌ভেজ আলী ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।  

পু‌লিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পুলিশের এক‌টি টিম বার্ষিক ফায়ার প্রশিক্ষণের জন্য সকালে বেতবু‌নিয়া পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে আসেন। তারা যথানিয়মে ফায়ারিং প্রশিক্ষণও শুরু করেন। চট্টগ্রাম পু‌লিশ লাইন‌সের‌ নারী কনস্টেবল নার‌গিছ আক্তার(৬১৫১) ফায়ারিং শুরু করলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তার হা‌তে থাকা অস্ত্রও ঘুরে যায়। এতে তার হা‌তে থাকার অস্ত্রের গুলিতে চট্টগ্রামের পাহাড়তলী থানার নারী কনস্টেবল মিনু আরা,(৪৭০৮) বাক‌লিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া (৫১২৬) ও সুমন (৪৪৯৩) শরীরের বিভিন্নস্থানে গু‌লি‌বিদ্ধ হয়। পরে অন্যরা তাদের উদ্ধার ক‌রে চট্টগ্রাম মে‌ডি‌কেলে পাঠান।