খুলনায় কাগজের গোডাউনে আগুন

খুলনা অফিস

খুলনায় একটি কাগজের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার রাত ১২টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় মেসার্স আনোয়ার পেপার স্টোর নামক কাগজের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দুলাল মিয়া বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।