রাজশাহীর পবায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল চারটার দিকে মহানগরীর কর্ণহার থানার ডাংগেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর বহরমপুর এলাকার শাহীন (৪০), একই এলাকার সোহাগ (২৮) ও কাঁঠালবাড়িয়া এলাকার রাকিব (২৬)। হতাহত ব্যক্তিরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
কর্ণহার থানার ওসি ইসমাইল হোসেন জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও রামেক হাসপাতালে একজন মারা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি বলে জানান।