৪৩ কোটি টাকার বাজেট পেশ

বনপাড়া পৌরসভা

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় (ক শ্রেণি) ২০১৯-২০ অর্থবছরের উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। সোমবার বাজেট অনুষ্ঠানে মেয়র কেএম জাকির হোসেন নতুন কোনো কর আরোপ ছাড়াই ৪৩ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ৮৪৩ টাকার বাজেট পেশ করেন। বাজেটে পানি সরবরাহ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো নির্মাণ, সড়ক বাতি ও পরিবেশ রক্ষাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে তিন কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৫২১ টাকা ও উন্নয়ন খাতে ৩৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ৩২২ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া রাজস্ব খাতে তিন কোটি ২২ লাখ ৭০ হাজার ১৩৫ টাকা ও উন্নয়ন খাতে ৩৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ৩২২ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া বাজেটে ৫৩ লাখ ২০ হাজার ৮২৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।