ভোলা (উত্তর) প্রতিনিধি
জাতীয় বাজেটে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা অগ্রাধিকার দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন ও টেকসই উন্নয়ন অর্জনে চরাঞ্চলগুলোর অবকাঠামোগত উন্নয়নে বাজেট বাড়ানোর দাবিতে সোমবার মানববন্ধন করা হয়েছে।
ভোলা প্রেসক্লাব চত্বরে জেলা জলবায়ু ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জলবায়ু ফোরামের সভাপতি নুরুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা জলবায়ু ফোরামের সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, অ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, সাংবাদিক মোকাম্মেল হক মিলন নেয়ামতউল্লাহ, কোষ্টট্রাস্ট সিএফটিএম প্রকল্পের টিম লিডার রাশিদা বেগম প্রমুখ।