কোচ হ্যাভিয়ারের সঙ্গে চুক্তি নবায়ন করল বাফুফে

ন্যাশনাল টিমস কমিটি স্প্যানিশ কোচকে আরো একটা বছর সুযোগ দিতে চায়। জাতীয় ফুটবল দলটাকে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারেন কি না, তারও একটা পরীক্ষা হয়ে যাবে। কাজী নাবিল জানিয়েছেন, কোচ হ্যাভিয়েরের সঙ্গে গত মাসে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘সবকিছু পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের উভয় পক্ষেই সই করা হয়ে গেছে।

ভারতীয় ফুটবল যখন লম্বা পথে হাঁটার ঘোষণা দেয় বাংলাদেশের জাতীয় দলের দায়িত্বে থাকা কমিটি বর্তমান নিয়ে পরিকল্পনা দেয়। মার্চ মাসে প্রীতি ম্যাচ খেলবে সেই ঘোষণা দিয়েছে বাফুফে। মার্চে ফিফার প্রীতি ম্যাচ খেলবে সেকথা ন্যাশনাল ম্যানেজম্যান্ট কমিটি জানিয়েছে গতকাল। বছরের পর বছর একই কথা পরিকল্পনা আর পরিকল্পনা। এই হবে সেই হবে। দিন শেষে এই ন্যাশনাল টিম ম্যানেজম্যান্ট দেশের ফুটবলে কি দিতে পারল তার হিসাবটা মেলাতে গেলে রুগ্ন চিত্রটাই ফুটে উঠে।

নতুন কোনো খবর নেই দেশের ফুটবলের মানুষদের জন্য। গতকাল ঘোষণা করা হয়েছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা আরো এক বছরের জন্য বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কোচ কাবরেরা এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ তাদের বক্তব্য ভিডিও করে সংবাদ মাধ্যমে পাঠিয়েছেন। ভিডিও বার্তায় কাজী নাবিল জানিয়েছেন, কোচের সঙ্গে চুক্তি হয়ে গেছে। কোচ দেশে এসেছেন।’ কোচ দেশে আসার আগেই চুক্তি হয়ে যায়। কোচ দেশে আসলেও সংবাদমাধ্যমকে ডাকা হয় না। এভাবেই একটা দেশের জাতীয় দলের কোচ নিয়োগ সম্পন্ন হয়। যেখানে সংবাদমাধ্যম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতেও পারল না জাতীয় দল কি পেয়েছে আর আগামীতে এই কোচ বাংলাদেশরে ফুটবলে কী সাফল্য দিতে চায়। হতে পারে সামনে আরো বিস্তারিত জানাবে।

তবে ন্যাশনাল টিমস কমিটি স্প্যানিশ কোচকে আরো একটা বছর সুযোগ দিতে চায়। জাতীয় ফুটবল দলটাকে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারে কি না, তারও একটা পরীক্ষা হয়ে যাবে। কাজী নাবিল জানিয়েছেন, কোচ হ্যাভিয়েরের সঙ্গে গত মাসে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘সবকিছু পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের উভয় পক্ষেই সই করা হয়ে গেছে।

এএফসির খেলা রয়েছে, কোয়ালিফায়ার্সের খেলা রয়েছে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, অনূর্ধ্ব-২৩-এর খেলা রয়েছে। নাবিল বলেছেন, ‘ফেডারেশন কাপ এবং লিগের খেলা চলাকালীন কোচ জাতীয় দলের প্রস্তুতির কাজও অব্যাহত রাখতে পারব।’ কোচ হ্যাভিয়ের বাংলাদেশে এসে ভিডিও বার্তায় জানিয়েছেন, তার সঙ্গে বাফুফের আরো এক বছরের চুক্তি হয়েছে। তিনি বলেন, ‘মার্চে দেশে দুটি প্রীতি ম্যাচ খেলব। এটা আমাদের প্রথম লক্ষ্য।’ প্রতিপক্ষ নিয়ে কোনো কথা বলেননি তিনি। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, মাঝে ফিফার উইনডো রয়েছে।