বঙ্গবন্ধু ও তার রাজনৈতিক সহযোদ্ধা ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু পরিষদের সদ্য প্রয়াত সভাপতি ডাক্তার এস এ মালেক স্মরণে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভান্ডারিয়া পৌরসভা প্রাঙ্গণে ও রংপুর মহানগর রাজুখা হেফজ ও এতিমখানা প্রাঙ্গণে শীতার্ত ও অসহায় মানুষদের প্রধানমন্ত্রীর পক্ষে ব্যাপক জনমত গড়তে কম্বলের সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দেশব্যাপী এ কার্যক্রম ঢাকার কলাবাগান থানাধীন লাল ফকির মাজার সংলগ্ন বস্তিবাসীদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে শুরু হয়। দেশব্যাপী এ কার্যক্রম আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে গত ৬ জানুয়ারি মাসব্যপী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক্তার এস এ মালেকের ছেলে, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন।
ফিকামলি তত্ত্বের জনক, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আবদুল ওয়াদুদ এর সৌজন্যে সারাদেশে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভান্ডারিয়ায় আজ বিতরণ কার্যক্রমের পূর্বে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগাস্ট সব শহীদ, জতীয় চার নেতা, ডা এস এ মালেক, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
ভান্ডারিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও পৌরসভার মেয়র ফয়জুর রশীদ খসরু, প্রিন্সিপাল আবুল বাশার বাদশা, পৌরসভা জতীয় পার্টি সভাপতি জামালউদ্দিন স্বপন মিয়া, নজরুল বিশ্বাস, শাহাবুদ্দিন শাহ বাবুল, স্বপন সিকদার, মাছুদ রায়হান, মোতাব্বির জামিলসহ অনেক স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
রংপুর মহানগর রাজুখা হেফজ ও এতিমখানা প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদ বেগম শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অনেক গণ্যমান্য স্থানীয় নেতৃবৃন্দ।