চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীতে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৩ টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানার নপুর মাকের্টে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

Untitled-2

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর নুপুর মার্কেটের ৬ তালায় জুতার কারখানায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।