‘দারিদ্র্যের উত্স বন্ধের দিকে নজর না দিলে দারিদ্র্য বিমোচন হবে না’

জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে দরিদ্র মাদের জন্য ‘মাতৃত্বকালীন ভাতা’ ভোগীর সংখ্যা ১০ শতাংশ বাড়িয়ে ৭ লাখ ৭০ হাজার জনে উন্নীত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে বেসরকারি সংস্থা ডর্প। সোমবার এক যৌথ বিবৃতিতে ডরেপর প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান, মা স্বপ্ন ফাউন্ডেশনের আহবায়ক মাজেদা শওকত আলী এবং গল্প-কবিতার বৃহস্পতির আড্ডার আহবায়ক কবি ও লেখক রোকেয়া ইসলাম এ অভিনন্দন জানান। তারা বলেন, মাতৃত্বকালীন ভাতার গুণগত মান ধরে রাখতে তথ্যভাণ্ডার সৃষ্টিসহ সংখ্যা না বাড়িয়ে মেয়াদকাল ৩ বছরের স্থলে শিশুর স্কুল ভর্তি পর্যন্ত ৫ বছর করা ও ভাতার পরিমাণ ৮শ টাকার স্থলে ন্যূনতম গার্মেন্টস শ্রম মজুরি ৮ হাজার টাকা প্রদানের দাবি করছি।

তারা আরো বলেন, ‘দারিদ্র্যের উত্স বন্ধের দিকে নজর না দিলে দারিদ্র্য বিমোচন হবে না। দারিদ্র্য বিমোচন তথা- উন্নয়ন তলরেখা হলো মা। মা হলো এসডিজির একের ভেতর সতের। ‘স্বপ্ন প্যাকেজ’ সাম্যতা ও ন্যায্যতার শোষণহীন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রতিফলন। —প্রেস বিজ্ঞপ্তি