জামালপুরে বকশীগঞ্জে আগুন তাপ পোহাতে গিয়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার নতুন টুপকারচর গ্রামে এ ঘটনায় মৃত ৭৫ বছর বয়সী সওদাগর আলী একজন শ্রবণ প্রতিবন্ধী।
মেরুরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, শুক্রবার ভোরে নতুন টুপকারচর গ্রামের শ্রবণ প্রতিবন্ধী সওদাগর আলী নিজ বাড়িতে শীত নিবারণের জন্য কাঠখড়ে আগুন দিয়ে তাপ পোহাচ্ছেন। একপর্যায়ে অসাবধানতাবসত তার পরনের কাপড়ে আগুন ধরে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন।