‘বিদেশে এজেন্টদের কাছে বিমান পাবে ২০ কোটি টাকা’

ইত্তেফাক রিপোর্ট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী সংসদকে জানিয়েছেন, বিদেশে বাংলাদেশ বিমানের ২ হাজার ১৮৬টি ট্রাভেল এজেন্ট রয়েছে। এর মধ্যে ১৮টি এজেন্টের কাছে সংস্থাটির বকেয়া টাকার পরিমাণ ২০ কোটি ২ লাখ ৩৫ হাজার ৫৫৯ টাকা। এসব বকেয়া টাকা আদায়ে মামলা করা হয়েছে। সোমবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে ঢাকা-৭ আসনের এমপি হাজি মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।