আইসিটিতে বিনিয়োগে অনিবাসী ব্রিটিশ ব্যবসায়ীদের আগ্রহ

বাংলাদেশের আইসিটি খাতে বিপুল বেসরকারি বিনিয়োগ করবে বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ীরা। এতে দেশের প্রযুক্তি খাতের চূড়ান্ত বিকাশ ঘটবে বলে মনে করেন হাইটেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। রবিবার হাইটেক কর্তৃপক্ষের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই হাইটেক ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান সহায়তার নিশ্চয়তার জন্য। তিনি বলেন, ব্যবসায়ীরা প্রযুক্তি খাতের বিভিন্ন ক্ষেত্রে বাধাহীন বিনিয়োগ করতে পারলে দেশের মেধাবী তরুণ সমাজকে বিপুল কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব থেকে মুক্তি দিতে সক্ষম হবেন। এতে দেশের অর্থনীতি আরো ব্যাপক গতিশীল হয়ে উঠবে। সংগঠনের প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই বৈঠকে জানান, বেসরকারি বিভিন্ন সেক্টর থেকে তারা সাড়া পাচ্ছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কিংবা ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই তাদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে। বিনিয়োগ সম্ভাবনা আবিষ্কার ও  তা কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে ইউকেবিসিআই-এর ২৩ সদস্যের ব্রিটিশ-বাংলাদেশি হাই-প্রোফাইল উদ্যোক্তা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। —প্রেস বিজ্ঞপ্তি