বাংলাদেশি মোবাইল গেমিং দল এ১ ইস্পোর্টস (A1 Esports) পেল ‘মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পাবজি মোবাইল টিম অব বাংলাদেশ’ পুরষ্কার। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হংকং এ আয়োজিত অনুষ্ঠানে পুরষ্কারটি গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসান।
অনুষ্ঠানটির এর আয়োজক ছিল হংকং এর ইস্পোর্টস প্রতিষ্ঠান ইয়েস্পোর্টস। বিভিন্ন ক্যাটাগরিতে তারা গেমিং দল ও প্রতিষ্ঠানগুলোকে পুরষ্কার দিয়েছে।
এই পুরষ্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ১ ইস্পোর্টস জানায়, আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই কামরুল হাসানকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহন করার জন্য। এটা অনেক বড় অর্জন। আর এ অর্জন শুধু এ১ ইস্পোর্টসেরই নয়; বরং এটা বাংলাদেশের অর্জন।
তারা আরও জানায়, এ১ ইস্পোর্টস দেশের প্রথম দল যারা পাবজি মোবাইলের সর্বোচ্চ টুর্নামেন্ট ‘পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশীপ’ এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়। আমাদের দৃঢ় বিশ্বাস আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন অনুপ্রেরনা যোগাবে আরও সামনে এগিয়ে যাবার এবং বাংলাদেশ-কে বিশ্বমানচিত্রে তুলে ধরবার।