কলাপাড়ায় শীতার্তদের মাঝে এমপি মহিব এর শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় ২ হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত  উপজেলার লতাচাপলী, মহিপুর, নীলগঞ্জ ও চাকামাইয়া  ইউনিয়ন ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ নাসির, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা,মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদারসহ আওয়ামীলীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা তৃণমূল পর্যায়ে প্রচার এবং তার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।