আর্থিক সহায়তা পেলো কনস্টেবল ফিরোজের পরিবার

আর্থিক সহায়তা পেলো খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের ৩০ তম ব্যাচের কনস্টেবল মরহুম ফিরোজের পরিবার। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন এবং তার ব্যাচমেটরা। 

নিহত ফিরোজ আহমেদ বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচির কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।

গত বছর শুক্রবার (৫ আগস্ট) নাটোরের বড়াইগ্রামে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় উপজেলার বনপাড়া হারোয়া সরকার পাড়া মসজিদের সামনে রাফি পরিবহনের একটি বাস ফিরোজকে পেছন থেকে চাপায় তার মৃত্যু হয়।