উত্তরবঙ্গে ৮ হাজার শীতবস্ত্র বিতরণ

দুর্যোগ-দুর্বিপাকে যুবলীগ মানুষের পাশে দাঁড়ায়: নিক্সন চৌধুরী

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে যুবলীগ আজ মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছে। দুর্যোগ-দুর্বিপাকে যুবলীগ মানুষের পাশে দাঁড়ায়; আজকের এই শীতবস্ত্র বিতরণ তার উজ্জ্বল দৃষ্টান্ত। 

WhatsApp Image 2023-01-

রোববার (১৫ জানুয়ারি) দেশের নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্পটে ৮ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিক্সন চৌধুরী বলেন, যুবলীগ যখন মানুষের পাশে দাঁড়ায়, বিএনপি-জামায়াত তখন দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। ওদেরকে প্রতিহত করা মানে দেশপ্রেমের বড় পরিচয় দেওয়া। আসুন, দেশ বাঁচাতে, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে, সর্বোপরি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও তাকে ক্ষমতায় আনি, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাই।

WhatsApp Image 2023-01-15 at 19.04.46

বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণকালে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বিশ্বাস মতিউর রহমান বাদশা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র সদস্য জয়দেব নন্দী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র সদস্য সাদ্দাম হোসেন পাভেল প্রমুখ।