নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে হবে --------- ফখরুল

নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারো নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে অস্ত্র মনে করে নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু আমার সেই অস্ত্র লুণ্ঠন করেছে আওয়ামী লীগ। বন্দুকের জোরে তারা ক্ষমতা দখল করেছে । নির্বাচনে জনগণকে পরাজিত করেছে আওয়ামী লীগ, বিএনপি পরাজিত হয়নি। এজন্যে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে নতুনভাবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার। সোমবার দুপুরে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এ সময় বিএনপি   বর্তমান সংসদকে অবৈধ বলা, অবৈধ সংসদে বিএনপির পক্ষে অংশ নেওয়া এবং নির্বাচিত হয়ে নিজে সংসদে না যাওয়ার বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপজেলা বিএনপির সভাপতি আসগর আলীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।