বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখারী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের এক বিধবাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় রবিবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষক শরীফ খানকে আটক করেছে।
অভিযোগে জানা গেছে, অত্র গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী রিনা বেগমকে (৫০) রবিবার রাতে পঞ্চকরন এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে শরীফ খান (২৮) ও তার বন্ধু পঞ্চকরন গ্রামের বাদশা শেখ এর ছেলে রিয়াজুল ইসলাম (২৫) আপন ফুফা শাশুড়িকে নিজ বাড়িতে দাওয়াত করে নিয়ে ধর্ষণ করে।
থানার অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ধর্ষক শরীফ খানকে রাতেই আটক করে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: চবির প্রক্টরের দায়িত্বে প্রণব মিত্র
এ ঘটনায় ধর্ষিতা রিনা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২০।
ইত্তেফাক/নূহু