গাজা চেম্বার অব কমার্সের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন নারী 

হামাস শাসিত গাজা উপত্যকায় চেম্বার অব কমার্স নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন নারী। তার নাম ইমান আওয়াদ। তিনি একজন সফল ব্যবসায়ী। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইমান দুই দশক ধরে বীমা ও পর্যটন খাতে কাজ করছেন। গত মাসে তিনি চেম্বার অব কমার্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

হামাস শাসিত গাজা উপত্যকায় চেম্বার অব কমার্স নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন নারী।

এর আগে ২০২০ সালে ইমান আওয়াদ গাজা উপত্যকায় রেস্তোরাঁ, হোটেল ও টুরিস্ট সার্ভিসেসের প্যালেস্টাইন কাউন্সিলের বোর্ডের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। গত রোববার (১৫ জানুয়ারি) কাউন্সিলের পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন দেওয়া হয়।

ইমান আওয়াদের এই কৃতিত্বের জন্য কাউন্সিলের কাছে গর্বিত ও কৃতজ্ঞ। তারা বিশেষভাবে গাজা উপত্যকার পর্যটন খাতের কথা উল্লেখ করেছেন। কাউন্সিল ফিলিস্তিনি নারীদের সমর্থন ও ক্ষমতায়নের পথ প্রশস্ত করতে আওয়াদকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন অর্থনৈতিক খাতের প্রতি আহ্বান জানিয়েছে।