‘ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬’ সেমিফাইনাল

সারা দেশ থেকে ৬০ হাজার ডেজার্ট এক্সপার্টকে একই প্লাটফর্মে এনে শেষ হলো ‘ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬’ সেমি-ফাইনাল রাউন্ড। রিজিওন্যাল রাউন্ডে নির্বাচিত ২২৬ জন প্রতিযোগী থেকে সেমি-ফাইনাল রাউন্ডে সেরা পারফরমেন্স দিয়ে নির্বাচিত হয় ৪০ জন ডেজার্ট এক্সপার্ট। ৪০ জন থেকে গ্রুমিংয়ের পর সেরা ২৬ জন ডেজার্ট এক্সপার্ট যাবে টেলিভিশন রাউন্ডে। এরপর শীর্ষ ডেজার্ট স্পেশালিস্টদের নিয়ে শুরু হবে নিউজিল্যান্ড ডেইরি আয়োজিত দেশের অন্যতম টিভি রিয়েলিটি শো ‘ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬’-এর চূড়ান্ত লড়াই।

এবারের সিজন-৬-এর বিজয়ী পাবেন নগদ ৫,০০,০০০ টাকা। ১ম রানার-আপ পাবেন নগদ ৩,০০,০০০ টাকা ও ২য় রানার-আপ পাবেন নগদ ২,০০,০০০ টাকা। এছাড়াও অন্যান্য প্রতিযোগীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। —প্রেস বিজ্ঞপ্তি