নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোর চাপায় সামিয়া আক্তার নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।
রবিবার সন্ধ্যার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সামিয়া ওই গ্রামের ওসমান মিয়ার মেয়ে। আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।