কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

কটিয়াদীতে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মনির হোসেন মুকুল (৪০)। সোমবার (১৬ জুন) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার ভরারদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুকুল কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আবদুল্লাপুর ফাজিল মাদ্রাসার গণিতের শিক্ষক এবং তার বাড়ি কটিয়াদী উপজেলার চর কাউনিয়া গ্রামে। কটিয়াদী সদর থেকে বাড়ি যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

আরও পড়ুন: লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত

কটিয়াদী পুলিশ ফাঁড়ির ইন-চার্জ ইন্সপেক্টর নাসিরউদ্দিন মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। টমটম চালক পলাতক। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/নূহু