পঞ্চগড়ে জেপি’র উদ্যোগে কম্বল বিতরণ

পঞ্চগড়ে জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে শীতার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ডিয়াবাড়ি টেংরাটিলা নুরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসা চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।

জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে শীতার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ। ছবি: ইত্তেফাক

জেলা জেপি’র নেতা মো. নজরুল ইসলাম বেপারী, মো. মোতাহার হোসেন, সদস্য সচিব মো. আমিরুল ইসলাম, মাদরাসার সভাপতি মো. গমির উদ্দীন প্রধান, মাদরাসার মুহতামিম আহসান হাবিব, শিক্ষক মোকাদ্দেছ আলী, আলী আকবর, দুলাল হোসেন, নুরুল ইসলাম, আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ওই এলাকার শীতার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।