সমকালীন সাত কবির কবিতা নিয়ে ‘কবিকণ্ঠে কবিতা’ পাঠ অনুষ্ঠিত হলো রাজধানীতে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত কবি হিসেবে কবিতা পাঠ করেন-কবি শামস আল মমীন, কবি শিহাব শাহরিয়ার, কবি ফেরদৌস নাহার, কবি ওবায়েদ আকাশ, কবি সাবেরা তাবাসসুম, কবি মামুন খান, ও কবি শরাফত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহিনুর মুমু। কবিতা পাঠের পাশাপাশি কবিতা বিষয়ে নিজেদের ভাবনা বিনিময় করেন সাতজন কবি।
প্রসঙ্গত, কবি শামস আল মমীন এবং কবি শিহাব শাহরিয়ার যৌথভাবে দীর্ঘদিন ধরে কবিতা পাঠের আয়োজন করে আসছে। তাদের কবিতা বিষয়ক যৌথযাত্রার অংশ হিসেবে এই আয়োজন। আগামীতে এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান কবি শিহাব শাহরিয়ার।