বিএনপির পদযাত্রা শুরু

‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

এর আগে, পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে বেলা ১২টার পর থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন।

bnp-1

রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা। ঢাকার মহানগর উত্তর বিএনপি এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।