‘উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে’

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এইর ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছেন। এই সময়ে প্রচুর উন্নয়নমূলক হয়েছে। বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।  তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

327018229_6217153108305541_5584890594204332148_n

রোববার (২৯ জানুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন।

327288696_1368204070658264_90852862861667138_n

উপমন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সকল সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। আমরা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিয়ে শরীয়তপুরকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উন্নত সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে কাজ করে চলছি। শরীয়তপুরের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সকল উন্নয়ন করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে এখন আর শরীয়তপুরে নদীভাঙন নেই। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। শরীয়তপুরে রেল লাইন হচ্ছে। শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। মেঘনা সেতু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবে।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।