ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য খুন

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন সাবেক ইউপি সদস্য অলি মিয়া (৪৫)। রোববার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত অলি ওই গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে। সে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। 

বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম জানান, তাতুয়াকান্দি গ্রামের অলি মিয়া ও ইকবালের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষের ঘটনায় মামলা মোকাদ্দমা চলছিলো। এর জের ধরে ইকবালের লোকজন অলি মিয়াকে গ্রামের সড়কে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও টেটা দিয়ে মুখে আঘাত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ওসি আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।