ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

WhatsApp Image 2023-01-30

সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর সারা বিশ্ব বিপদগ্রস্ত। জ্বালানি তেলের মূল্য বেড়েছে। সারা পৃথিবীর মানুষ এটা বুঝে কিন্তু বিএনপি জামায়াত তা বুঝে না। তারা এই ইস্যুটিকে সামনে এনে বর্তমান সরকারের পতন চায়। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পতন চেয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। ২০১৪-১৫ সালেও এইরকম দাবি তুলে তারা দেশে হরতাল অবরোধ ডাকে। সেসময় বিএনপি-জামায়াত দেশের ১৬৫ জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের শত্রু। তারা স্বাধীনতার শত্রু। একাত্তরে তারা এদেশের স্বাধীনতা চায়নি। জিয়াউর রহমান সেই পরাজিত শক্তিকে, স্বাধীনতার শত্রু জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।

WhatsApp Image 2023-01-30 at 1

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত ও তাদের পরাশক্তি যদি আবার সেই ২০১৩-২০১৪ সালের মতো তাণ্ডব চালানোর চেষ্টা করে, সাধারণ জনগণের ওপর হামলা করে, মানুষ হত্যা করে তাহলে তাদের সেই হাত ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। শুধু ঢাকা শহর নয়, সারাদেশেই যুবলীগ এর জবাব দেবে। যুবলীগ বিএনপি-জামায়াতের ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেবে।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, এডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ- দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা।

এ ছাড়াও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, আবু সাইদ মোল্যা, আলী আকবর বাবুল, মুরসালিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহজালাল রিপন, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ফালান।

সমাবেশে উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক- কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক- এন আই আহমেদ সৈকত, উপ- ক্রীড়া বিষয়ক সম্পাদক- মো. আব্দুর রহমান, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো.: গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক- হরে কৃষ্ণ বৈদ্য।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সম্পাদক- জাহাঙ্গীর আলম মোল্লা, হাবিবুর রহমান পারভেজ, সাইদ হাসান শিশির, সদস্য- গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম মানিক, শফিকুল ইসলাম বাচ্চু, শাহাবুদ্দিন দেওয়ান রাজু, মোস্তাফিজুর রহমান তপু সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।